আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় শিবিরের পক্ষ থেকে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাগুরা প্রতিদিন : ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জি পি এ-৫ প্রাপ্ত ৬ শত ৬৭ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির।

রবিবার সকালে মাগুরা অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ।

মাগুরা জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাগুরা – ২ আসনের জামায়াতে ইসলামীরম মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের ও সাবেক জেলা আমীর এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রীর্থী আলহাজ্ব আব্দুল মতিন।

শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলীমুজ্জান, মাগুরা শহর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সাবেক জেলা সভাপতি মাওলানা মারুফ কারখী।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, ফরহাদ হুসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম।

শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ রাফী, রাইয়ান জামান জারিফ, ফাতেমাতুজ্জোহরা, পুজা সাহা সহ অন্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology