আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় সুরসপ্তকের উদ্যোগে শুভেচ্ছা সভার আয়োজন

মাগুরা প্রতিদিন : মাগুরার সাংস্কৃতিক সংগঠন সুরসপ্তক মাগুরার উদ্যোগে রবিবার এক শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সুরসপ্তক মাগুরার প্রতিষ্ঠাতা জাহিদুল আলম।

বিকালে মাগুরা শহরের কলেজ পাড়ায় সুরসপ্তক কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবক মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তির সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা সভায় উপস্থিত ছিলেন কবি ও গীতিকার মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান, এডভোকেট আবু শ্যাম, সাংবাদিক আবু বাসার আখন্দ, সাংস্কৃতিক সংগঠক বিশ্বজিত চক্রবর্তি, কবি ওয়ালিউজ্জামান রিংকু, সাংস্কৃতিক সংগঠক বিপুল পাল, শিল্পী ডলি পারভীনসহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদুল আলম তার বক্তব্যে বিশুদ্ধ সমাজ নির্মাণ ও মানবিক মানুষ তৈরিতে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে সুরসপ্তকের শিল্পী ও প্রশিক্ষকদের পক্ষ থেকে জাহিদুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পর একটি কেক কাটা হয়।

পরে সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদ রহমান। সুরসপ্তক মাগুরার প্রশিক্ষক তন্দ্রা অধিকারী, সুরভী খান, সত্য চক্রবর্তী সবার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে বলেন, সুরসপ্তক মাগুরা সৃজনশীল শিল্পী তৈরিতে এগিয়ে যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology