আজ, শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৫

ব্রেকিং নিউজ :
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ

মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুনকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা মামলার আসামী হাসান শেখ (৩০) কে ফাঁসির আদেশ দিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (২০ জুলাই) মাগুরার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এই আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ই মার্চ স্থানীয় শ্রীকোল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন (১৫) স্কুল থেকে ফিরে বাড়ির পাশে নিজেদের রসুন ক্ষেত পরিচর্যায় যায়। সে সময় আসামি হাসান শেখ (৩২) তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ অবস্থায় সে শ্বাস রোধ করে হত্যা ও ব্লেড দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে পাশের বাঁশ বাগানের মধ্যে ফেলে রেখে যায়।

এ ঘটনার পর ১৯ মার্চ শ্রীপুর থানায় আসামী অজ্ঞাত পরিচয়ে মামলা করেন রিজিযার বাবা মিকিজ শেখ। পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্য আসামী হাসান শেখকে গ্রেফতার করে। পরবর্তীতে সিআইডি তদন্তপূর্বক ডিএনএ’সহ বিভিন্ন আলামতের ভিত্তিতে আসামি হাসান শেখের বিরুদ্ধে আদালতের চার্জশিট প্রদান করে।

বিজ্ঞ আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান আসামী আসামি হাসান শেখ কে ফাঁসির আদেশ দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology