আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুনকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা মামলার আসামী হাসান শেখ (৩০) কে ফাঁসির আদেশ দিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (২০ জুলাই) মাগুরার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এই আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ই মার্চ স্থানীয় শ্রীকোল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন (১৫) স্কুল থেকে ফিরে বাড়ির পাশে নিজেদের রসুন ক্ষেত পরিচর্যায় যায়। সে সময় আসামি হাসান শেখ (৩২) তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ অবস্থায় সে শ্বাস রোধ করে হত্যা ও ব্লেড দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে পাশের বাঁশ বাগানের মধ্যে ফেলে রেখে যায়।

এ ঘটনার পর ১৯ মার্চ শ্রীপুর থানায় আসামী অজ্ঞাত পরিচয়ে মামলা করেন রিজিযার বাবা মিকিজ শেখ। পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্য আসামী হাসান শেখকে গ্রেফতার করে। পরবর্তীতে সিআইডি তদন্তপূর্বক ডিএনএ’সহ বিভিন্ন আলামতের ভিত্তিতে আসামি হাসান শেখের বিরুদ্ধে আদালতের চার্জশিট প্রদান করে।

বিজ্ঞ আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান আসামী আসামি হাসান শেখ কে ফাঁসির আদেশ দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology