আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় ১শ ৮০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় যশোরমুখী একটি ট্রাক থেকে ১৮০ কেজি গাঁজা সহ রুহুল আমিন ও আবুল হাশেম নামে দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার জালিয়াপাড়া গ্রামে।

জব্ধকৃত গাঁজার আনুমানিক মূল্য অন্তত ৯০ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মাগুরা শহরের শিমুলিয়ার ঢাল এলাকায় যশোরমুখী একটি ট্রাকে তল্লাশী চালানো হলে ট্রাকে কাঠের গুড়ার মধ্যে কালো প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৮০ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় রুহুল আমিন (৪১) ও আবুল হাসেমকে ওই ট্রাক থেকে আটক করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology