আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৯

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

মাগুরার এমপি শিখরের নামে প্রতারণার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখরের ঘনিষ্টজন পরিচয়ে প্রতারণার অপচেষ্টার অভিযোগে রুবেল ওরফে শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাগুরা সদর থানা পুলিশ ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে। রুবেল মানিকগঞ্জের বসন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

গ্রেফতারের সময় রুবেলের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি মমতাজ বেগম, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ওই যুবকের ফটোশপে যুক্ত ছবি উদ্ধার করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল মাগুরা-১ আসনের এরমপি সাইফুজ্জামান শিখরের ঘনিষ্টজন পরিচয়ে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে ৪ আগস্ট মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরী করেন সুমন নামে এক যুবক। যার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology