আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরার মহম্মদপুরে বজ্জ্রপাতে দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বজ্জ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন, উপজেলার কানুটিয়া গ্রামের মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে মীর্জা মুহিত বেগ তন্ময় (২২) এবং চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে উমেদ আলি শেখ (২০)।

বৃহস্পতিবার বেলা চারটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানায়, বিকালে তারা নিজ নিজ এলাকায় ক্ষেতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ বজ্জ্রপাতে তারা গুরুতর আহত হন। এ ঘটনার পর স্বজনেরা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহানুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology