আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৮

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় এমসিইটি কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ ও বৃত্তি প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এমসিইটি) শিক্ষার্থীদের নবীন বরণ ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।

এ উপলক্ষে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মনির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ও মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ হারুণ আর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন এমসিইটি কলেজের শিক্ষক মাহবুবুর রহমান, কেএম মাছুদুর রহমান, শারমিন রহমান, আল আজিম, নবাগত শিক্ষার্থী কবিতা খাতুন ও আকিমুজ্জামান রাফি। এদিন প্রতিষ্ঠানের মেধা ভিত্তিক ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology