আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নতুন করে করোনায় ৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসের ১১ দিনেই ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নতুন মৃত ৪ জন হচ্ছেন মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর, মহম্মদপুর উপজেলার ধোয়াইল ও বিনোদপুর এবং অপরজন সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাগুরায় সন্দেহভাজন মোট ১০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৩৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ৬১৪ জন। আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৪২৯ জন সুস্থ্য হয়েছেন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, রবিবার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে এদিন প্রাপ্ত ২০৪টি রিপোটের মধ্যে ৫৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।

শতকরা হিসেবে আক্রান্তের হার ৩৬.৪৭ ভাগ বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology