আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় আদালতের রায়ে অপরাধিকে লাগাতে হবে ফলজ ও বনজ বৃক্ষ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা জজ আদালতে বুধবার একটি মাদকের মামলায় চাঞ্চল্যকর রায় দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলেও আসামীকে প্রচলিত শাস্তির পরিবর্তে ৫টি বনজ ও ৫টি ফলজ বৃক্ষ রোপন করার নির্দেশ দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকার জামাল মোল্যার ছেলে মাসুদ মোল্যাকে শালিখা থানা পুলিশ ২০১৮ সালের ২৯ এপ্রিল তারিখে মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে আটক করে। পরবর্তিতে পুলিশী তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের পর মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটির রায় ঘোষণা করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী আমির আলি মানিক জানান, যাবতিয় সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের পর আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে। প্রচলিত বিধান অনুযায়ী আসামীকে কারাগারে শাস্তি ভোগের পরিবর্তে ১ বছরের জন্যে সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তার হেফাজতে দেয়া হয়েছে। এই সময়ে অবশ্যই তাকে পরিবেশ রক্ষায় ১০টি বৃক্ষ রোপন করতে হবে।

মামলার আসামী পক্ষের আইনজীবী অনিক হোসেন এই রায়টিকে যুগান্তকরি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আসামী অল্প বয়সে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। শাস্তি হিসেবে কারাগারে পাঠালে সম্ভাবনাময় এই তরুণের স্বপ্ন ও জীবন ধ্বংস হয়ে যেতো। কিন্তু ঘোষিত রায়ের কারণে সে ভালো পথে ফিরে আসার সুযোগ পাবে।

মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মেহতাজ আরা সালমা জানান, প্রবেশনকালি সময়ে তাকে শুধু গাছ লাগালেই হবে না। এই সময়ে তাকে শান্তি বজায় রাখতে হবে এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোনো প্রকার মাদক সেবন করতে পারবে না। ত্যাগ করতে হবে খারাপ সঙ্গ।

এই এক বছরের মধ্যে যদি সে শর্তসমূহ ভঙ্গ করে তবে তাকে ৬ মাসের কারাদণ্ড ভোগের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology