আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৫

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় জমিজমা সংক্রান্ত বিরোধে ব্যাণ্ডশিল্পী পিন্টু খন্দকারের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার বড় ভাইয়ের হাতে মাগুরার ব্যাণ্ডশিল্পী পিন্টু খন্দকার (৫২) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শহরের কাউন্সিল পাড়ায় পিন্টু খন্দকার বাড়ির নির্মাণ কাজ করছিলেন। এ সময় সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাই রিনতু খন্দকারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিনতু খন্দকার সেখানে কর্মরত মিস্ত্রিদের ব্যবহৃত রডের হাতল দিয়ে ছোট ভাই পিন্টু খন্দকারকে কোমরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালে উপস্থিত পিন্টু খন্দকারের মেয়ে দিয়া খন্দকার বাবার মৃত্যুর জন্যে চাচা রিনতু খন্দকারকে দায়ি করে তার বিচার চেয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology