আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

মাগুরা প্রতিদিন ডটকম : সেবাই পুলিশের ধর্ম-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় মঙ্গলবার ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রচারপত্র বিতরন করেছে জেলা পুলিশ।

এ উপলক্ষে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে শহরের ভায়না মোড় থেকে একটি র‌্যািল বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

সেখানে মাগুরা পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল ফাত্তাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, সড়কে শৃংখলা বজায় রাখতে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক আইন ২০১৮ বাস্তবায়নের মাধ্যমে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology