আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় পাটবীজ চাষীদের কর্মশালা

মাগুরা প্রতিদিন ডটকম : ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে সোমবার মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পাট চাষিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উত্পাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে সকাল ১০ টায় মাগুরা সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পাট কর্মকর্তা মাহাবুল ইসলাম।

কর্মশালায় বক্তারা জানান, বিশ্বব্যাপী বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাটের খ্যাতি রয়েছে। পাট চাষের মাধ্যমে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। শ্রমঘন পাটখাতের সাথে বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষের জীবন-জীবিকা সম্পর্কিত।

এ কর্মশালায় জেলার সদর উপজেলার নির্বাচিত ১’শ জন পাট চাষি অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology