আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২০

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় বিষাক্ত মদপানে এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু, অসুস্থ ৮

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার চন্দ্রপ্রতাপ গ্রামে বিষাক্ত মদপানে বিপ্লব কুমার দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মদের বিষক্রিয়ায় অসুস্থ আরো ৮ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে।

নিহত বিপ্লব চন্দন প্রতাপ গ্রামের বিকাশ কুমার দাসের ছেলে। সদর উপজেলার পুর্ববাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিপ্লব সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় মারা যায়।

স্থানীয় আঠারোখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস জানান, সোমবার দুর্গা পূজার দশমির রাতে তারা মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় তাদেরকে ফরিদপুর সদর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার সকালে বিপ্লব কুমার দাস মারা যায়।

এ ঘটনায় অসুস্থদের মধ্যে রুহোল সরদার (১৯), সজীব বিশ্বাসকে (২৯) ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ পার্থ বিশ্বাস (২৪), শুভ বিশ্বাস (২২), নন্দ বিশ্বাস (১৭),প্রিতম বিশ্বাস (১৪), দীপঙ্কর বিশ্বাস (২৩), অন্তু বিশ্বাস (১৪) এ ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূ‚র্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology