আজ, বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৬

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় মুক্ত দিবস উপলক্ষে “গল্পটা আমাদের” নাটকের প্রদর্শনী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার মাগুরায় নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার উদ্যোগে “গল্পটা আমাদের” নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় নাজমা আক্তার রচিত এবং আল এমরান নির্দেশিত নাটকটি সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দানে, দুপুর ১২টায় পৌরসভার সামনে এবং দুপুর ১টায় স্টেডিয়াম গেট এলাকায় প্রদর্শিত হয়।

সাংবাদিক শফিকুল ইসলাম শফিক পরিচালিত এসব প্রদশর্নীতে মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুপ কুমার চ্যাটার্জী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, স্থানীয় শিক্ষক-সাংবাদিক, নাট্যকর্মী, আবৃত্তিকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হারুন অর রশিদ, কথা রহমান কামিনি, আশিকুর রহমান মুসা, জিসান, সিফাত, নাইমা, রিফাত কাজী, আরাফাত হোসেন, হাসান শেখ, রিয়াজ, রানা ও সামাদ শেখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology