আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আযহা উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। তারপরও ধর্মীয় অনুভূতি, ত্যাগের মহিমা ও যথাযোগ্য ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে মাগুরাসহ সারাদেশে ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে।

করোনা প্রাদুর্ভাবের কারণে বুধবার অনুষ্ঠিত ঈদ উল আযহার নামাজ ঈদগাহ পরিহার করে মাগুরার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে বৃষ্টি উপেক্ষা করে অনেককে নামাজ আদায় করতে হয়েছে। আবার অনেক মসজিদে একাধিক জামাত পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে স্ব স্ব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে ত্যাগের মহিমায় পাড়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী পশু কোরবাণি করছে।

মহামারির কারণে দিবসটিতে উত্সব এড়িয়ে চড়ার জন্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তবে দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology