আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৪

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে মাগুরা প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও কেক কাটার পাশাপাশি যমুনা গ্রুপের চেয়ারমান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম আহমেদ খানের সভাপতিত্বে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু।

কবি ও সাংবাদিক সাগর জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান, যুগান্তরের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দ, ক্রিড়া সংগঠক বারিক আনজাম বার্কি, সাংবাদিক অলোক বোস, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে যুগান্তরের সাফল্য কামনা করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন অতিথিরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology