আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১০

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ যুব মহিলা লীগ মাগুরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে লায়লা কানিজকে সভাপতি এবং সেফালী দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুল লায়লা জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

সম্মেলন অনুষ্ঠান শেষে বাংলাদেশ যুব মহিলা লীগ মাগুরা জেলা শাখার সভাপতি সম্পাদকের নাম ঘোষণার পাশাপাশি সদর উপজেলা কমিটির আহবায়ক রলি জামান, মহম্মদপুর উপজেলার আহবায়ক শারমিন আক্তার রুপালী, শালিখা উপজেলার আহবায়ক সাদিয়া ইউসুফ মৌ, শ্রীপুর উপজেলার আহবায়ক নাজমুন নাহার পারভীনকে নির্বাচিত করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology