আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় সিরিজদিয়া ইকোপার্ক ও রিসোর্ট উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিনোদন কেন্দ্র হিসেবে সিরিজদিয়া বাওড় ইকোপার্ক ও রিসোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে এই ইকো পার্ক ও রিসোর্ট উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড: সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান প্রমূখ।

সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামে সরকরি ১৫ একর জমি ও ১০০ একর জলাশয়সহ ১১৫ একর জমির উপর প্রাথমিকভাবে এ ইকোপার্ক ও রিসোর্টর কার্যক্রম শুরু করা হয়েছে।

সারাদেশের মানুষের কাছে এটি একটি বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট হিসেবে পরিচিত করে তোলার জন্যে ইতোমধ্যে বাওড়ের চারপাশে রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ, বিদ্যুত্ সংযোগ, কটেজ নির্মাণ, নৌযান এবং পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই এটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রের রূপ দিতে জেলা প্রশাসন কাজ করছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology