আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামিমকে রবিবার সকালে পুলিশ গ্রেফতার করেছে।

দলীয় নেত্রি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রবিবার সকালে মাগুরা জজকোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ্যাড: ওয়াসিকুর রহমান কল্লোল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু প্রমূখ।

এদিকে মাগুরা সদর থানা পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামিমকে সমাবেশ স্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক গোলাম জাহিদ সহ দলীয় নেতৃবৃন্দ নিন্দা জ্ঞাপন করে তার মুক্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology