আজ, বৃহস্পতিবার | ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৯

ব্রেকিং নিউজ :
শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ

মাগুরা কাঁচাবাজারে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মাগুরা শহরের পিটিআই পাড়া এলাকার মৃত তরিকুর রহমানের ছেলে ফজলুর রহমান অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য।

মাগুরা একতা কাঁচা বাজার এলাকার ব্যবসায়িরা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব  আলী জানান, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১২- ১৬৩৪) ফজলুর রহমান নামে অবসরপ্রাপ্ত জেল পুলিশকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে রামনগর হাইওয়ে থানা পুলিশ ওই পরিবহনটিকে আটক করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology