আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরা গ্রুপের সকল পত্রিকা বন্ধে উদ্বেগ প্রকাশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা গ্রুপের সকল মিডিয়া বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আর এ সংবাদে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।

রোববার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ জানান।

সাংবাদিক নেতারা অবিলম্বে সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলো চালু কিংবা বন্ধ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের আইনানুগ প্রাপ্য পাওনা পরিশোধের দাবি জানান।

২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে মাগুরা গ্রুপের বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের সকল মিডিয়ার প্রকাশনা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের খবর, বাংলাদেশ নিউজ ও দিনপরিবর্তন নামের তিনটি পত্রিকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। হঠাৎ করে এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শতাধিক সংবাদকর্মী বেকার হয়ে অনিশ্চয়তা মধ্যে পড়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology