আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা শহরে চারতলা ভবন থেকে লাফিয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর আত্মহত্যা!

মাগুরা প্রতিদিন : এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় মাগুরা শহরের নতুন বাজার এলাকার ৪তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে কথা সাহা (১৬) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

নিহত কথা সাহা (১৬) মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে।

স্বজনরা জানায়, কথা সাহা মহম্মদপুর উপজেলার বিনোদপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রবিবার ওই পরীক্ষার ফল প্রকাশের সময়ে মেয়েটি মাগুরা শহরের নতুন বাজার পাঠশালা বিদ্যালয় সংলগ্ন ফুপু বাড়িতে অবস্থান করছিলো। কিন্তু প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেনি বিষয়টি জানতে পেরে কথা সাহা ৪তলা ভবন বিশিষ্ট পাঠশালা স্কুলের ছাদে গিয়ে নীচে লাফিয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়টি থানায় একটি অপমৃত্যুর ঘটনা হিসেবে রুজু করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology