আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মিডিয়া ব্যাক্তিত্ব হাসান চৌধুরী কিরণের বাবার ইন্তেকাল

মাগুরা প্রতিদিন : ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক, মাগুরা প্রতিদিন ডটকম পরিবারের শুভকাঙ্খী  মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মিডফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন।

১ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৮ টায় মরহুমের জন্মস্থান লক্ষীপুর জেলার রামগঞ্জের রসূলপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন ঢাকার মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ মসজিদে বাদ এশা নামাজে জানাজা শেষে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology