আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

রাজধানীতে অবৈধ পলিথিন কারখানায় সিলগালা

নিজস্ব প্রতিবেদক: এনএসআই ও র‌্যাবের যৌথ অভিযানে রবিবার রাজধানীতে জব্দ ও সিলগালা হয়েছে একাধিক অবৈধ পলিথিন উত্পাদনের কারখানা। বহুদিন ধরে অত্যন্ত গোপনে এসব কারখানায় উত্পাদিত অবৈধ পলিথিন মাগুরা যশোরসহ  দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হতো বলে অভিযানে আটককৃতরা স্বীকার করেছে।

রবিবার গভীর রাত থেকে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে চালানো হয় এ অভিযান। অভিযানে অবৈধ পলিথিন, মেশিনপত্র ও পলিথিন উত্পাদনের কাঁচামালসহ প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮ ট্রাক (১লক্ষ ৩০ হাজার কেজি) নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

এসব ১০জনকে গ্রেপ্তার ও প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

উত্পাদন নিষিদ্ধ মালামাল উদ্ধারের পাশাপাশি অবৈধ পলিথিন উত্পাদনের ৫টি ফ্যাক্টরি সিলগালা করা হয়। এসব ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে বলে অভিযানকারীদের পক্ষ থেকে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology