আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শালিখায় দুস্থ শিক্ষার্থীদের কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পেশাভিত্তিক কম্পিউটার আইটি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুরে শালিখার বুনাগাতী বাজারে আবু জাফর মার্কেটের ২য় তলায় মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন।

আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম, বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর, সাংবাদিক দীপক চক্রবর্তী , সাংবাদিক দেবব্রত কুমার দে দেবু ও মাগুরা কম্পিউটারের পরিচালক মোঃ সোহাগ হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন করে দুই ব্যাচে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ নেবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন সুরাইয়া আফরোজ, লামিয়া আক্তার ও কৃষ্ণপদ সরকার। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology