আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শালিখায় ১২৪ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গোত্সবকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ১২৪ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূজা মন্দির কমিটির কাছে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানে এড. কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, থানার সাব-ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস।

উপজেলার প্রতিটি মন্দিরে ১৪ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৩৬ হাজার টাকা মন্দির কমিটির হাতে তুলে দেন প্রধান অতিথি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology