আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শালিখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। বিকালে আড়পাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শালিখা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড.শ্যামল কুমার দে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম।

আলোচনা সভা শেষে প্রয়াত চার নেতা স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology