আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় ছাত্রলীগের দোয়া ও খাবার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সংস্কৃতি কর্মী শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দু:স্থদের মধ্যে প্যাকেটজাত রান্না খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ খান, হামিদুল ইসলাম, ফয়সাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শেখ বারিউল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রমেশ কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিবলু মোল্যা, উপ-দপ্তর সম্পাদক হাসিব খান প্রমুখ।

দোয়া মাহফিল শেষে উপস্থিত দু:স্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology