আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩২

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

আড়পাড়া ব্রিজে সংস্কার কাজ চলায় যান চলাচল বন্ধ

মাগুরা প্রতিদিন: যশোর-মাগুরা মহাসড়কের উপর নির্মিত আড়পাড়া বেইলি ব্রিজে সংস্কার কাজ চলায় শুক্রবার সকাল থেকে মাগুরা- যশোর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

৮০’র দশকে নির্মিত ব্রিজটিতে সংস্কার কাজের জন্যে দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ভারী যানবাহন সহ খুলনা যশোর সাতক্ষীরা অঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলোকে যশোর-ঝিনাইদহ সড়ক ব্যবহার করতে হচ্ছে। তবে স্থানীয় মানুষ পায়ে হেঁটে সেতুটি পার হচ্ছেন।

মাগুরা সড়ক বিভাগ জানিয়েছে, সেতুর সংযোগস্থলে সংস্কার কাজ চলার কারণে আগামী ৪৮ ঘণ্টা সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সেতুটির সংস্কার কাজ চলমান থাকায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মাগুরা সড়ক বিভাগ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology