আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

আড়পাড়া আল-হেরা হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় জড়িতের শাস্তির দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে আল-হেরা (প্রা:) হাসপাতালে ভূয়া অজ্ঞান ডাক্তার নিয়ে অস্ত্রোপচারে নির্জলা নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গ্রামবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শালিখা উপজেলা পরিষদের সামনে নিহত কিশোরীর প্রতিবেশি এবং নিজ গ্রাম পুখরিয়ার সর্বসাধারণের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সকাল ১১ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

১৩ বছরের কিশোরী নির্জলার মৃত্যুর পর তিনদিন না পেরোতেই আসামি জামিন পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত কিশোরীর বাবা নাজমুল মোল্যা, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মতে ২৯ মে আড়পাড়া বাজারের আল-হেরা প্রাইভেট হাসপাতালসহ জেলার মোট ২৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। কিন্তু তারপরও আল-হেরা প্রাইভেট হাসপাতালটি গোপনে কাজ চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে ৪ জুন শনিবার রাতে শালিখা উপজেলার পুখরিয়া গ্রামের কৃষক নাজমুল ইসলাম মেয়ে নির্জলা খাতুনের পেটে ব্যথার কারণে সেখানে নিয়ে গেলে তারা এ্যাপেন্ডিক্স অপারেশনের কথা বলে তাকে ভর্তি করিয়ে নেন। কিন্তু পরদিন রোববার সকাল সাড়ে ১০টায় অস্ত্রোপচারের পর দুপুর ১২টার দিকে মেয়েটির মৃত্যু হয়। এ সময় অজ্ঞানবিদ ছাড়াই মেয়েটির শরীরে অস্ত্রোপচার করায় তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

এ ঘটনার পর ৬ জুন মেয়েটির বাবা নাজমুল মোল্যা বাদি হয়ে আল-হেরা প্রাইভেট হাসপাতালের মালিক বাচ্চু মিয়া, সংশ্লিষ্ট ডাক্তার সনিয়া শারমিন এবং নার্স করিমুন্নেসাকে আসামী করে শালিখা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology