আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মহম্মদপুরে উপজেলা যুবলীগ নেতা-কর্মীরা কৃষকের ধান কাটছে

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র কৃষকের মাঠের ধান কেটে দিচ্ছে উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।

মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাউড়ে বাঐজানি গ্রামের দরিদ্র কৃষক শরাফত খানের প্রায় এক জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার মধ্য দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের গৃহিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো। এ সময় অন্যান্যের মধ্যে মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেন ছাড়াও ফরাদ আলম, প্রভাষক মুরাদ হোসেন, তপু, খোকনসহ ইউনিয়ন যুবলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো বলেন, যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এবং প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হলেও যুবলীগ নেতৃবৃন্দ সব সময়ই দূর্দশাগ্রস্থ মানুষের জন্যে সহানুভূতিশীল বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology