আজ, রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৬

ব্রেকিং নিউজ :
ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ বাবার হাতে বিক্রি টুকটুকি পুলিশের সহযোগিতায় ফিরলো মায়ের কোলে শ্রীপুরে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ-সিসি ক্যামেরা ফুটেজ যাচাইয়ের দাবি অভিযুক্ত শিক্ষকের

এবারও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন ‘মাইডিয়ার’ খায়রুল

নিজস্ব প্রতিবেদক: এবারও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন মাইডিয়ার খ্যাত বরিশাট গ্রামের মো. খায়রুল আলম। সদা হাস্যেজ্জ্বল খায়রুল সর্বশেষ উপজেলা নির্বাচনেও  লড়েছিলেন। সেবার  চার হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। তার এই ভোট প্রাপ্তির কারণেই আওয়ামী লীগ সমর্থিত হুমায়ূন উর রশিদ মুহিতের বিজয় হাত থেকে ছুটে গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে লড়ে কম ভোট পেলেও বরিশাট নিজগ্রামের সেন্টারে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। এই আত্মতৃপ্তিই খায়রুলকে আবার ভোটের মাঠে যেতে উদ্বুদ্ধ করেছে।

এবার দলীয় প্রতীকে নির্বাচন হলেও খায়রুল মোটেও দমবার পাত্র নন। নির্বাচন তিনি করবেনই। তাঁর বিশ্বাস এবার তিনিই জিতবেন। খায়রুল ইতিমধ্যেই মটর সাইকেলে চড়ে হাটে-মাঠে ঘুরছেন। হাত বাড়িয়ে দিয়ে প্রাণ খুলে মানুষের সাথে কথা বলছেন। খায়রুলের মুখে হাসি লেগেই থাকে। কথা বলেন মিষ্টভাষায়। কাউকে কখনও হার্ট করে কথা বলেন না। নিজস্ব রীতিতে ইংরেজিও বলেন। আর এই কারণেই খায়রুল মাইডিয়ার বলে খ্যাত। নিজেকে সবসময় মাইডিয়ার বলে পরিচয় দিতেও ভালোবাসেন।  এবার উপজেলা নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাসী-মাইডিয়ার খায়রুল। তাঁর বিশ্বাস ভালো মানুষ হিসেবে  ভোটাররা তাঁকেই মূল্যায়ন করবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology