আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

করোনা ঝুকি এড়াতে মাগুরা পৌরসভার পক্ষ থেকে ৫৬টি পয়েন্টে সাবান জলের ব্যবস্থা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা ঝুকি এড়াতে এবং স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির স্বার্থে পৌরসভার পক্ষ থেকে শহরের ৫৬টি পয়েন্টে সাবান জলের ব্যবস্থা করা হয়েছে। এতে করে ভ্রাম্যমান মানুষেরা হাত পরিস্কারের মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার সুযোগ পাবে।

রবিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু এবং মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শহরের সোনালী ব্যাংকের সামনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও অনুরূপ ব্যবস্থা নেয়া হয়েছে। তারা সদর হাসপাতালের সামনে বেসিন বসিয়ে হাত পরিস্কার ব্যবস্থা করেছে।

মাগুরা পৌর মেয়র বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তার ভিতর দিয়েই শহরের জনবহুল বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও সকল প্রকার সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথি আপ্যায়ন, জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে শহরে প্রতিদিনই শহরে মাইকিং অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology