আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৩

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

চিরবিদায় নিলেন সবার প্রিয় মালেক স্যার

নিজস্ব প্রতিবেদক: চির বিদায় নিলেন মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মালেক।

ইংরেজি বিভাগের বিজ্ঞ শিক্ষক হিসেবে খ্যাত মালেক স্যার হিসেবেই তিনি সবার কাছে প্রিয় ও পরিচিত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরার জেলার সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামে।

১৭ মে সকালে তিনি ঢাকার ইব্রাহীম কারডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। দুপুরে ধানমন্ডিতে তাঁর জানাযা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। এসময় মরহুমের আপন ছোট ভাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদিরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পাঁচ ভাই এর মধ্যে তিনি ছিলেন সেজো।

পেশাগত জীবনে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়সহ ঢাকা কলিজিয়েট স্কুল ও ঢাকা গভমেন্ট ল্যাবরেটরি স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন মরহুম আব্দুল মালেক। ইংরেজির শিক্ষক হিসেবে মাগুরাবাসীর কাছে তিনি কিংবদন্তির মতো এক নাম।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফ্রেন্ডস অফ মাগুরা ৮৪, সুরসপ্তক, অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology