আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

জগদল ইউনিয়নে পল্লী চিকিৎসকদের পিপিই দিলেন চেয়ারম্যান রফিক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার জগদল ইউনিয়নে কর্মরত ২৫ জন পল্লী চিকিৎসকের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম এসব পল্লী চিকিৎসকদের মধ্যে পিপিই বিতরণ করেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরাজমান করোনা পরিস্থিতির মধ্যেও জগদল ইউনিয়নের বিভিন্ন বাজারে ঝুঁকি নিয়ে এসব পল্লী চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ রোগিদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসব পিপিই বিতরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology