আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

জেএফএ কাপ বিজয়ী মাগুরা জেলা দলের মেয়েদের শ্রীপুরে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী মাগুরা জেলা ফুটবল দলের সদস্যদের শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মাগুরা জেলা প্রশাসক পত্নী প্রফেসর ড: মোছা: নাসরিন আক্তার।

শ্রীপুর উপজেলা নির্বাহি অফিসার লিউজা উল জান্নাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, শ্রীপুর উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাজমুন নাহার, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক পত্নী প্রফেসর ড: মোছা: নাসরিন আক্তার বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য মাগুরা জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা এবং বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া দলের সদস্যদের মাঝে ক্রেষ্ট ও ক্রিড়া সামগ্রী প্রদান করা হয়।

২০১৪ সালে মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন জ্যোতি বিদ্যালয়ের  মেয়েদের নিয়ে একটি দল গঠনা করেন। এবারের চ্যাম্পিয়ন দলের ১২ সদস্যের প্রত্যেকেই শ্রীপুর উপজেলার সন্তান। এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে দলের ৭ জন এখন চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়ে এবং বিকেএসপি লেখাপড়া করছে।

উল্লেখ্য, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাগুরার মেয়েরা রাজশাহী জেলা টিমকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology