আজ, মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৯

ব্রেকিং নিউজ :
জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন মাগুরায় টাইপিং এর ভুলে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮০ লাখ ক্রেডিট ইউনিয়নের আমানতকারীদের দেড় কোটি টাকা সরালেন শালিখার স্কুল মাস্টার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজির দাম দুই মাসেও মেলেনি মায়ের সন্ধান, ফিরে পেতে প্রবাসী মেয়ের আকুতি শ্রীপুরে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের

জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন

মাগুরা প্রতিদিন : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুনের মধ্যে শেষ হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুন পর্যন্ত চলবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।’

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে কলঙ্কিত করে কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology