আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

নাকোলে পেয়াজ রসূন সংরক্ষণাগারের ভিত্তি প্রস্তর স্থাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল গ্রামে ওই সংরক্ষণাগারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন, সহকারী পরিচালক জি এম মহিউদ্দিন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, আঞ্চলিক ব্যবস্থাপক এ বি এম মোরশেদ, নড়াইলের কৃষি বিপন্ন কর্মকর্তা কাঞ্চন চক্রবর্তী ও মাগুরা জেলা কৃষি বিপণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।

মহাপরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন জানান, কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৭ জেলার ১২টি উপজেলায় মোট ৩০০টি পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করা হবে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় পেঁয়াজ, রসুন সংরক্ষণাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষকদের পেঁয়াজ ও রসুন সংরক্ষণে সহায়তা প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ, বাজারের সঙ্গে সংযোগ সৃষ্টির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করে দরিদ্রতা হ্রাস করা। এ সংরক্ষণাগার নির্মাণ করা হলে পেঁয়াজ রসুনের পচনশীলটাকে ২৫ থেকে ৩০ শতাংশ রোধ করা সম্ভব। তাছাড়া আমদানির নির্ভরতা কমানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানো ও বিপণনে কৃষকদের দক্ষতা বাড়ানো সম্ভব হবে।

তিনি আরও জানান, গত অর্থ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৬ লাখ মেট্রিক টন। যেখানে আমাদের চাহিদা ছিল ২৮ লাখ মেট্রিক টন। চাহিদার তুলনায় প্রায় ৮ লাখ মেট্রিক টন বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে আমাদেরকে বিদেশ থেকে পেয়াজ আমদানি করতে হয়েছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। দেশের পেয়াজের ঘাটতি পোষাতে ও আমদানি নির্ভরতা কমাতে বর্তমান সরকার এই প্রকল্প হাতে নিয়েছে।

মাগুরা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজন এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা কৃষি বিবরণ কর্মকর্তা মাঠকর্মীসহ প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology