আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

নারায়নগঞ্জ থেকে ৫৪ জন যাত্রি নিয়ে মাগুরায় এলো ট্রাকটি

মাগুরা প্রতিদিন ডটকম : নারায়নগঞ্জ থেকে ৫৪ জনের যাত্রি নিয়ে ছেড়ে আসা একটি ট্রাক মাগুরায় পুলিশ ও সেনা সদস্যরা আটক করেছে। তারা প্রত্যেকেই ইট ভাটার শ্রমিক।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, নারায়নগঞ্জের একটি ইট ভাটায় কর্মরত এসব শ্রমিক ভোর রাতে নারায়নগঞ্জ থেকে রওনা দেয়। সাতক্ষিরা যাওয়ার পথে বেলা ১১ টার দিকে মাগুরা শহরে প্রবেশের পর জামান এণ্ড দত্ত ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি আটক করা হয়।

আবু সুফিয়ান বলেন, মাগুরায় ট্রাকটি আটকের পর তাদের স্বাস্থ্যের খোজখবর নেয়া হয়। পরে যশোর এবং সাতক্ষিরায় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পাঠিয়ে দেয়া হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, শিশু ও নারী সহ ৫৪ জন যাত্রি খুবই অরক্ষিত অবস্থায় নারায়নগঞ্জ থেকে এসেছে। এটি সকলের জন্যেই ঝুকিপূর্ণ। তবে প্রত্যেকটি যাত্রির সঙ্গে আলাদাভাবে কথা বলে জানা যায় তারা কেউ সর্দি কাশি কিংবা জ্বরে ভূগছে না। তারপরও করোনা সংক্রমিত এলাকা থেকে তারা ফিরে আসায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্যে সাতক্ষিরার স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology