আজ, বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মাগুরায় আনন্দ র‌্যালি

মাগুরা প্রতিদিন ডটকম : পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মাগুরায় কাপড়ে তৈরি বিশাল আকৃতির নৌকা নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

দুপুরে শহরের নোমানী ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে।

এর আগে প্রধানমন্ত্রীর পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালি উপভোগ করতে সকাল থেকে শহরের নোমানী ময়দানে বিভিন্ন প্রতিষ্ঠান র‌্যালি নিয়ে জমায়েত হতে থাকে। সেখানে একাধিক ডিজিটাল জায়ান্ট স্কিনের মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে দিনব্যাপী জারি, সারি, লোকজ নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology