আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাগুরায় শিক্ষার্থিদের আনন্দ মিছিল

মাগুরা প্রতিদিন ডটকম : নিরাপদ সড়ক আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রীদের উত্থাপিত দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার মাগুরা শহরে আনন্দ ৠালি বের করা হয়।

সকল গুজব রুখবো, সোনার বাংলা গড়বো-এই শ্লোগান নিয়ে মাগুরা জেলা ছাত্রলীগ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে এই আন‍ন্দ ৠালিটি বের করে।

সকাল ১১ টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে ৠালিটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে সেখানেই ফিরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেল‍া আওয়ামীলীগ প্রচার সম্পাদক এডভোকেট শাকিল, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মুন্নাসহ আরো অনেকে।

বক্তারা জামাত-শিবির এবং বিএনপির চক্রান্ত প্রতিহত করে সাধারণ শিক্ষার্থিদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি দেশের উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology