আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

এমপি সাইফুজ্জামান শিখর এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারকে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে ফ্রেণ্ডস ক্লাব এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মাগুরা জেলার শ্রীরামপুর গ্রামের মিয়া মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের সংবর্ধনা উপলক্ষে স্থানীয় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রিতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ওই গ্রামের তালহা স্পোটিং ক্লাব ও মোল্যা স্পোটিং ক্লাব।

খেলা শেষে শ্রীরামপুর স্কুল মাঠে ক্লাব সহ-সভাপতি সাহিদুল ইসলাম সাইদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাহারুল হক আখরোট, ডাক্তার মিজানুর রহমানসহ আরো অনেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পর্বে ফ্রেণ্ডস ক্লাবের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখরকে ফুলের তৈরী নৌকা প্রতিক এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারকে সম্মাননা ক্রেস্ট এবং ফুলের গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় হাসান জাহিদ তুষার মাননীয় প্রধানমন্ত্রী এবং সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্যে গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিজয়ী ফুটবল দল এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology