আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মাগুরার তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহম্মদপুর রাজাপুর ইউনিয়নের বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামে প্রায় ১০ হাজার তালবীজ রোপন করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয় বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক।

ডিলার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মেসার্স আলমগীর মটরস্ এ উপলক্ষে বনগ্রাম বাজারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

এডভোকেট জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যাপক তৌহিদুর রহমান, মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নকিবুর রহমান, বনগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আহমেদ, এডভোকেট গোলাম নবী শাহীন ও ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামানিক। ¯^াগত বক্তব্য রাখেন ডিলার টিভিএস অটোর সত্তাধিকারী আলমগীর হোসেন।

সভাশেষে বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে, হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয়।

টিভিএস অটোর সত্ত¡াধিকারী আলমগীর হোসেন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ব্রজপাত প্রতিরোধে আমরা তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করেছি। আমাদের এ কার্যক্রম আগামীতে আরো অব্যাহত থাকবে। পাশাপাশি প্রকৃতিকে আরো সুন্দর করতে বৃক্ষরোপন করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology