আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৪৬

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

ফুলখেকো মানুষেরা

মাগুরার অগ্রজ কবিদের একজন মিয়া ওয়াহিদ কামাল বাবলু।
সত্তর দশকের শেষদিকে তার লেখালেখি শুরু।

আজ সাহিত্যানুরাগী মাগুরা প্রতিদিনের পাঠকদের জন্যে
তার সম সাময়িক কবিতা-

ফুলখেকো মানুষেরা
-মিয়া ওয়াহিদ কামাল বাবলু

মাঠের মানুষেরা নগরে আসে না আর
সড়কে যানজট, ভাঙচুর স্তুপ আগলে আছে পথ।
হাটুডোবা নদী পেরিয়ে হাটুরে সব
বাড়ী ফিরে গেছে সেই কবে
আনাস পাতিতে ভাইরাস, অরণ্য নেই বসতিতে
কামহীন নর-নারীর অক্ষমতায় রাত্রির বিলাপ
মাছেরা আর জলভুক নয়
বৃক্ষরা হেঁটে যায় এক জীবনের রক্তঝরা নিয়ে
ঋতুহীন রমণীরা ক্রান্দনরত
বাঁদরেরা সব নগর পরিভ্রমণে।

এখন ফুলখেকো মানুষেরা নগরপিতা
সভাসদে সব চাটুকর, হিজড়া বৈতালিক
ফুলের আবাদ ভুলে
বিষফলের চাষাবাদ করছে প্রান্তজনেরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology