আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৭

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই দাতব্য সংস্থায় দিচ্ছেন এমবাপে

২০১৮ ফিফা বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই একটি দাতব্য সংস্থায় দান করতে চলেছেন ফ্রান্সের জাতীয় দলের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। খবর দ্য সানের।

খবরে বলা হয়, রবিবার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা। এই বিশ্বকাপ থেকে মোট ৩ লাখ ৮৪ হাজার ডলার পেতে চলেছেন ফরাসি দলের ১৯ বছর বয়সী তারকা খেলোয়াড় এমবাপে।
কিন্তু তিনি নিজের জন্য নিচ্ছেন না একটি ডলারও। পারিশ্রমিক বাবদ পাওয়া অর্থের পুরোটাই দিয়ে দিচ্ছেন ‘প্রিমিয়ারস দে কর্দে’ নামের একটি দাতব্য সংস্থায়। খেলা বিষয়ক দাতব্য সংস্থাটি প্রতিবন্ধী ও অসুস্থ শিশুদের বিনামূল্যে খেলার প্রশিক্ষণ দিয়ে থাকে।
গোটা টুর্নামেন্টে সাত ম্যাচে চারটে গোল করে নজর কেড়েছেন ফরাসি ফুটবলের উঠতি এই তারকা। বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতিও তিনি পেয়েছেন। গড়েছেন ইতিহাসও। ব্রাজিলিয়ান ফুটবলার, কিংবদন্তি পেলের পর (১৯৫৮) টিনেজার ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন।
তাঁরা খেলা দেখে অনেক ফুটবলবোদ্ধাই বলছেন, সাফল্যে মাথা না ঘুরে গেলে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের যোগ্য উত্তরসূরি হয়ে উঠবেন এমবাপে।
এমবাপে ২০১৭ সাল থেকেই প্রিমিয়ারস দে কর্দের সঙ্গে যুক্ত আছেন। স্পোর্টস ইল্লাস্ট্র্যাটেড অনুসারে, জানা গেছে বিশ্বকাপের প্রতি ম্যাচের জন্য এমবাপে পাবেন ১৭ হাজার ডলার করে। এছাড়া বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় হিসেবে পাবেন অতিরিক্ত ২ লাখ ৬৫ হাজার ডলার। প্রাপ্ত এই অর্থের পুরোটাই তিনি প্রিমিয়ারস দে কর্দেতে অনুদান হিসেবে দিয়ে দিচ্ছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology