আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা

মাগুরা প্রতিদিন: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ১ আগস্ট মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, নবজাতক ও শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। মা ও শিশুর সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে মাতৃদুগ্ধ পানকারী শিশুর হার ৮০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে বর্তমানে এ হার প্রায় ৬৫ শতাংশ। কর্মজীবী মায়েদের সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার সেন্টার স্থাপনের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্মদানে উৎসাহিত করা প্রয়োজন। পাশাপাশি নবজাতকের জন্য মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে প্রচলিত ফর্মুলা বা ফুড সাপ্লিমেন্ট ব্যবহারের বিরুদ্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল কাদের, মাগুরা সিভিল সার্জন ডা. শামিম কবীর, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসিন উদ্দিন ফকির এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও নার্স, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology