আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

বিসিবির কাছে সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা নিয়ে আলোচনা

মাগুরা প্রতিদিন : চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেটার সাকিব আল হাসানের পাওনা রয়েছে ৪৮ লক্ষ টাকা।

সোমবার বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি। বোর্ডের ১৮তম এ সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয় আলোচিত হয়। যেখানে চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এতকিছুর মাঝেও আলাদাভাবে উচ্চারিত হয় সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরেই নেই দলে। কিন্তু গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে তিনি ছিলেন। আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা রয়েছে তার।

৫ আগস্টের পর রাজনৈতিক পালা বদলের পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেনি। অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন তিনি।
অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। যে কারণে ট্যাক্স বাদেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তার গেল বছরের পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ পর্যন্ত।

সাকিব আল হাসানের বেতনের বিষয়টি বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology