আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মধুমতি নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মহম্মদপুর উপজেলা প্রশাসন মধুমতি নদী থেকে জব্দকৃত প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল মঙ্গলবার পুড়িয়ে বিনষ্ট করেছে। আগেরদিন সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

ইলিশের এই প্রজনন মৌসুমে নদী থেকে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় অসাধু ব্যক্তিরা কারেন্ট জাল ব্যবহার করে গোপনে মধুমতি নদীর বিভিন্ন স্থানে মাছ শিকার করছিল। খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের নেতৃত্বে মধুমতি নদীর ওইসব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মৎস্য শিকারিরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত কারেন্ট জাল জব্দ করা হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজারজাত করণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মধুমতি নদীতে ইলিশ মাছ ধরা ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology