আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৭

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মহম্মদপুরের বিভিন্ন খাল থেকে অবৈধ আড়বাধ উচ্ছেদ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন খালে অবৈধভাবে স্থাপিত আড়বাধ ভেঙ্গে ফেলেছে উপজেলা প্রশাসন।

শনিবার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের উপস্থিতিতে উপজেলা মত্স্য বিভাগ এ বাঁধ অপসারণ ও ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করেন।

মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মীর লিয়াকত আলী জানান, মহম্মদপুরে মধুমতি নদী থেকে বড়রিয়া, নিখড়হাটা হয়ে রাজাপুর রাহাতপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের এমডি-২ খালটি মাগুরা সদরের নবগঙ্গা নদীতে মিলেছে। ১২ কিলোমিটার লম্বা এ খালের সঙ্গে ওই এলাকার বিল ঝলমল, নালিয়ার বিল, টেটাদোহার বিল, পারুয়ার বিল, হাবুরিয়ার বিলসহ অন্তত ১৪টি বিলের সংযোগ রয়েছে। সম্প্রতি খালটির রড়রিয়া এলাকায় ৩টি, রাজাপুর এলাকায় ২টি ও নিখড়হাটা এলাকায় ১টি স্থানে অবৈধ আড়বাধ স্থাপন করে এক শ্রেণীর অসাধু মত্স্যজীবিরা মাছ শিকার করছিল। এতে করে বিভিন্ন প্রজাতির ছোটবড় মাছসহ ধরা পড়ছিল। এতে করে মাছের ডিম পর্যন্ত ধরা পড়ায় মাছের স্বাভাবিক বংশবিস্তারে ব্যহত হচ্ছিল। যার প্রেক্ষিতে খবর পেয়ে শনিবার সকাল থেকে ওইসব স্থানে অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালে সেখানে বাঁধের মালিককে পাওয়া যায়নি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, বিভিন্ন নদী ও খালের নব্যতা রক্ষা এবং মাছের স্বাভাবিক বংশবিস্তারে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology